সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর নাসিক জামান আদনানকেও গ্রেপ্তার করা হয়েছে।


এই তথ্য বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) এ অভিযান পরিচালনা করে।


তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।