রতন টাটা কেন বিয়ে করেননি

 


বিশ্বের অন্যতম প্রভাবশালী শিল্পপতি ভারতের রতন টাটা। ৮৬ বছর বয়সে তাঁর বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটল। সোমবার অসুস্থ হয়ে মুম্বাইয়ের ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি এবং বুধবার রাতে সেখানেই মারা যান। রতন টাটা ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান, যা ভারতের অন্যতম প্রধান ব্র্যান্ড হিসেবে পরিচিত। ১৫৬ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান ভারতের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে, যার পেছনে রতন টাটার ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে টাটা গ্রুপের আয় ৪০ গুণ বৃদ্ধি পায়।


রতন টাটা ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬-১৭ সালে কিছুদিনের জন্য অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সর্বশেষ তিনি টাটা ট্রাস্টের পরিচালনার দায়িত্বে ছিলেন।



রতন টাটার পিতা নাভাল টাটা পরিবারে দত্তক সন্তান হিসেবে এসেছিলেন এবং নাভালের প্রথম স্ত্রী সোনির ঘরে রতন টাটার জন্ম। রতন টাটার বয়স যখন ১০ বছর, তখন তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর রতন ও তাঁর ছোট ভাই জিমি তাঁদের দাদির কাছে বড় হন। এই সময়ের স্মৃতি সম্পর্কে খুব বেশি প্রকাশ্যে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না তিনি।



রতন টাটার শিক্ষাজীবন শুরু হয় যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি এক মার্কিন তরুণীর প্রেমে পড়েছিলেন। তবে সেই সম্পর্কটি শেষ পর্যন্ত পরিণতি পায়নি। ভারতে ফিরে আসার পরেও তিনি একাধিক সম্পর্কে জড়ালেও, বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেননি। অনেকে মনে করেন, বাবা-মায়ের বিচ্ছেদ তাঁর মধ্যে বিয়ের ভীতি তৈরি করেছিল।


রতন টাটা কুকুর খুব ভালোবাসতেন এবং টাটা গ্রুপের মুম্বাই সদর দপ্তরে কুকুরদের জন্য একটি আলাদা ঘরও রয়েছে। তাঁর ইনস্টাগ্রামে কুকুরের ছবি মানুষের চেয়ে বেশি দেখা যায়।



রতন টাটা ছিলেন একজন লাইসেন্সধারী পাইলট এবং তিনি প্রথম ভারতীয় হিসেবে ২০০৭ সালে এফ-১৬ ফ্যালকন মডেলের ফাইটার জেট চালিয়েছিলেন। তিনি দানের ক্ষেত্রেও বিখ্যাত ছিলেন, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ৮ লাখ ২৯ হাজার ৭৩৪ কোটি রুপি দান করেছেন, যার মধ্যে কেবল মহামারির সময়ই বিভিন্ন খাতে ১,৫০০ কোটি রুপি বিতরণ করেছিলেন।

Post a Comment

0 Comments